shomoynew_wp969 মিয়ানমারে গোলাগুলির শব্দ, টেকনাফে আতঙ্ক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মিয়ানমারে গোলাগুলির শব্দ, টেকনাফে আতঙ্ক


প্রকাশিত:
৮ জুলাই ২০২৪ ০৮:৩৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০

ছবি- সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মংডু শহরে তুমুল লড়াই চলছে। সেখান থেকে রাতভর বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।

সোমবার (৮ জুলাই) বিকেল পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মর্টার শেল হামলা ও গোলাগুলির শব্দে ঘুম নেই টেকনাফের বাসিন্দাদের। এর ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দা নুরুল আমিন বলেন, রাতভর গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে। এখনও থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এ সংঘাত কবে শেষ হবে জানি না।

তিনি আরও বলেন, গত রাতে নাফ নদের ওপারের দেশ মিয়ানমারে বিস্ফোরণের শব্দে বাড়ি-ঘরে কম্পন সৃষ্টি হয়েছে। রাতে ঘুম নেই, মনে হয়েছে বাড়ির ওপরে পড়ছে এসব গুলি।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, নাফ নদীর ওই পাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো রোহিঙ্গা যেন অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top