shomoynew_wp969 নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের


প্রকাশিত:
২৯ জুন ২০২৪ ০১:৫৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০

ছবি সংগৃহিত

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় ট্রাক থেকে ছিটকে পড়ে মোরসালিন (২০) নামে চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

শনিবার (২৯ জুন) ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন চাঁপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মো. তাজউল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, ভোররাতে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে লেন ছেড়ে ডান পার্শ্বে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ধারণা করছি চালক হয়ত ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top