shomoynew_wp969 শ্রীপুরে আগুনে পুড়ল ৬টি বসতঘর | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


শ্রীপুরে আগুনে পুড়ল ৬টি বসতঘর


প্রকাশিত:
২৫ জুন ২০২৪ ০৫:১৩

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

ছবি সংগৃহিত

গাজীপুরের শ্রীপুরে আগুনে ৬টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি পশ্চিম পাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক কামরুল ইসলামের স্ত্রী মোছা. জোসনা খাতুন জানান, কয়েক বছর আগে জামালপুর থেকে এসে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি পশ্চিম পাড়া গ্রামে জায়গা কিনে বসবাস শুরু করেন তারা। তার স্বামী কোনাবাড়ি এলাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন ।

মঙ্গলবার দুপুরে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির ৯টি বসতঘরের মধ্যে ৬টি ঘর, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, আলমারি, ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দুপুর ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top