shomoynew_wp969 বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত:
২ জুন ২০২১ ০৬:৪৮

আপডেট:
২ জুন ২০২১ ০৭:২৫

ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মো. রাশেদ হোসেন (১৯)।

মঙ্গলবার (০১ জুন) রাত ৯টার দিকে ভোলা-দৌলতখান সড়কের মৃদ্দারহাট এলাকার রহমান বেপারিবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. নুর নবীর ছেলে।

স্থানীয়রা জানান, মো. রাশেদ রাতে বাংলাবাজার থেকে মোটরসাইকেলে দৌলতখান এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় দৌলতখানের মৃদ্দারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে গুরুতর আহত রাশেদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top