shomoynew_wp969 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২


প্রকাশিত:
১ জুন ২০২১ ১২:৫২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুন) দুপুরে রেলওয়ে মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে কোন একটি ট্রেনে কাটা পড়ে শহরের কলেজ গেইট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি নিহত হয়। একইভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তি নিহত হয়।

তিনি আরও জানান, মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দু’জনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top