shomoynew_wp969 টেকনাফে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


টেকনাফে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত


প্রকাশিত:
৫ জুন ২০২৪ ০৮:০১

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪

ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তাদের রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাতে নাফ নদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তবে তিনি আহত দুই বিজিবি সদস্যের নাম জানাননি।

বিজিবি জানায়, তাদের টেকনাফের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত কার্যক্রম চালাচ্ছিল। এ সময় টহল দলটি নাফ নদীর রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবির টহলদলকে লক্ষ্য করে অতর্কিত গুলি শুরু করে। তখন বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা গুলি করতে করতে মিয়ানমার সীমান্তে চলে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top