shomoynew_wp969 ফেনীর সোনাগাজীতে তিন বুথে দেড় ঘণ্টায় ভোট পড়েনি একটিও | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ফেনীর সোনাগাজীতে তিন বুথে দেড় ঘণ্টায় ভোট পড়েনি একটিও


প্রকাশিত:
২৯ মে ২০২৪ ০০:৫৯

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭

ছবি- সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনীর তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর আর এম হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিনটি বুথে দেড় ঘণ্টায় ভোট পড়েনি একটিও।

কেন্দ্রটি ঘুরে দেখা যায়, ভোটার না থাকায় ওই কেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা। কেন্দ্রটিতে মোট ১০টি বুথের মধ্যে দেড় ঘণ্টায় অন্য ৭টি বুথে ১৫টি ভোট পড়েছে।

সোনাগাজী সুজাপুর আর এম হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবু সায়েম বলেন, এখানে মোট ভোটার ৪ হাজার ১৫৫ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষদের জন্য ৬টি ও মহিলাদের জন্য ৪টি বুথ করা হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে আশা করি।

এ কেন্দ্রের মতো প্রায় একই চিত্র দেখা গেছে অন্যান্য কেন্দ্রগুলোতেও। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল কম।

ভোটাররা বলছেন, নির্বাচনের সব আয়োজন থাকলেও নেই কোনো আমেজ। এজন্য ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছেন না।

নির্বাচনে সোনাগাজী উপজেলায় দুইটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৮৮৮ জন। উপজেলার ৭২ কেন্দ্রে ৫৭৫টি বুথে ভোটগ্রহণ চলছে।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সকল প্রস্তুতি রয়েছে। নির্বাচনে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top