shomoynew_wp969 নোয়াখালীতে এটিএম বুথের সামনে মিলল ৯৬ বোতল ভারতীয় মদ, কারাগারে ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নোয়াখালীতে এটিএম বুথের সামনে মিলল ৯৬ বোতল ভারতীয় মদ, কারাগারে ২


প্রকাশিত:
২০ মে ২০২৪ ০৯:৫৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৯

ছবি সংগৃহিত

নোয়াখালীর সেনবাগে একটি এটিএম বুথের সামনে থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গ্রেপ্তার দুই মাদক কারবারিকে কারাগারে প্রেরণ করা হয়।

রোববার (২০ মে) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। এর আগে সকালে সেবারহাট পশ্চিম বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাগারে প্রেরণকৃতরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এটিএম বুথের সামনে পাকা রাস্তার ওপরে একটি সিএনজিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় সিএনজি থেকে ৯৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয় এবং ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ মে) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে সন্ধ্যায় বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৬ বোতল ভারতীয় হুইস্কিসহ ২ মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়। আসামিরা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top