shomoynew_wp969 সিরাজদিখানে সুবর্ণজয়ন্তী কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সিরাজদিখানে সুবর্ণজয়ন্তী কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশিত:
১৯ মে ২০২৪ ০৩:১৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৯

ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেয়াইন জাগরণী সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার উপজেলার কেয়াইন ইউনিয়নের কেয়াইন খেলার মাঠে তেঘরিয়া তুফান যুব সংঘ বনাম শ্রীধরপুর ইয়াংস্টার অংশ নেয়।

খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন সহস্রাধিক দর্শক।

৯০ মিনিটের খেলায় ০২-০০ গোলের ব্যবধানে তেঘরিয়া তুফান যুব সংঘ চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবর্ণজয়ন্তী কাপ ফুটবল টুর্ণামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ-১ আসনে সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।

কেয়াইন জাগরণী সংসদের সভাপতি হামিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের ১ নং যুগ্ন আহবায়ক এইচএম জহিরুল ইসলাম লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top