shomoynew_wp969 গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু


প্রকাশিত:
১৫ মে ২০২৪ ০৯:১৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০

প্রতিকী ছবি

মানিকগঞ্জে ঘিওর উপজেলায় গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল মজিদ মিয়া উপজেলার ইউনিয়নের কলিয়া এলাকায় মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান শামসুল আলম রওশন জানান, দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আব্দুল মজিদ মিয়া। এসময় হঠাৎ করে একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরে তার পরিবারের সদস্য তাকে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় লিচুর বিচি আটকানোর কারণে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top