shomoynew_wp969 পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত:
৭ মে ২০২৪ ০৭:৪২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

ছবি- সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় শফিউদ্দিনকে (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ মে) রাতে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে পাটগ্রাম থানায় দায়িত্বরত সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, পাটগ্রাম সীমান্তের ৮৭১ নম্বর প্রধান পিলারের ৬ নম্বর উপপিলার সীমান্তের কাছ দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশে প্রবেশ করেন শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে।

শফিউদ্দিন ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। আজ সকালে বিজিবি শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

পাটগ্রাম থানার দায়িত্বরত সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে আদালতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top