shomoynew_wp969 ভগ্নীপতিকে দিয়ে নববধূকে ধর্ষণ করাল স্বামী | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভগ্নীপতিকে দিয়ে নববধূকে ধর্ষণ করাল স্বামী


প্রকাশিত:
২৭ মে ২০২১ ১৪:০২

আপডেট:
২৭ মে ২০২১ ১৪:১৮

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রোববার (২৩ মে) বিয়ের পর মঙ্গলবার (২৫ মে) ভগ্নীপতিকে দিয়ে নববধূকে ধর্ষণ করিয়েছে স্বামী। এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নে।

ভুক্তভোগী নববধূ এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার কেদার ইউনিয়নের শিপেরহাট গ্রামের ১৮ বছর বয়সী যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় ওই নববধূ, স্বামীর ভগ্নীপতি বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই তরুণী তার স্বামী, স্বামীর ভগ্নীপতিসহ পাশে চাচার বাড়িতে বেড়াতে যায়। এ সময় চাচার বাড়ি ফাঁকা পেয়ে স্বামীর সহযোগিতায় ওই নববধূকে ধর্ষণ করে ভগ্নীপতি।

ঘটনাটি ওই তরুণী তার পরিবারের কাছে জানান। পরে তার বড় ভাই বুধবার (২৬ মে) সকালে কচাকাটা থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নববধূকে উদ্ধার এবং তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ভগ্নীপতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার (২৭ মে) সকালে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল হাকিমকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি ভগ্নীপতি বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top