shomoynew_wp969 সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে বন বিভাগের সঙ্গে গ্রামবাসী | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে বন বিভাগের সঙ্গে গ্রামবাসী


প্রকাশিত:
৪ মে ২০২৪ ০৯:০৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭

 ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। শনিবার (৪ মে) বিকেলে লাগা আগুন নেভাতে কাজ করছে বন বিভাগ ও গ্রামবাসী। ওই আগুন প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে।

তবে বনের ভেতর কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।

বন কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে।

বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে হয়ত বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুন লেগেছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top