shomoynew_wp969 ছুরিকাঘাতের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ছুরিকাঘাতের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ


প্রকাশিত:
২৭ মে ২০২১ ০৮:৪৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলায় ছুরিকাঘাতের ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সৃজন হাউজিং লিমিটেডের পরিচালক শামীম তারেক ওরফে শামীমকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ মে) রাতে ফতুল্লার পাগলা দেলাপাড়া টাওয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শামীম ফতুল্লা মডেল থানার পাগলা টাওয়ারপাড়স্থ মিলন মিয়ার ভাড়াটিয়া বয়রা ডাক্তারের ছেলে।

এর আগে বুধবার সকালে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে শামীমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, ধর্ষক শামীম ও ওই ছাত্রীর বাবা-মা একই বাড়িতে ভাড়া থাকেন। ওই ছাত্রী শামীমকে আঙ্কেল বলে ডাকেন।

১৭ মে দুপুরে ছাত্রীকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যায়। এদিন দুপুর আড়াইটায় বাসায় প্রবেশ করে ছাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে শামীম।

এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা বাসায় ফিরে বিষয়টি জানতে পেরে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাকে। সেখানে চিকিৎসা শেষে বাসায় ফিরলে ধর্ষক শামীম তাদের মামলা না করতে হুমকি দেয়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষণ মামলায় শামীমকে বুধবার রাতে দেলপাড়াস্থ টাওয়ারপাড় থেকে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top