shomoynew_wp969 লোহাগাড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ; আটক ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লোহাগাড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ; আটক ২


প্রকাশিত:
২৬ মে ২০২১ ১১:৫৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

ছবি: সংগৃহীত

লোহাগাড়ায় প্রতিবন্ধী মেয়েকে (৩০) ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কলাউজানে সোমবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭.৩০ টায় ইউনিয়নের রাবারড্যাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর কলাউজানের হিন্দু পাড়ার মৃত বিমল দাশের পুত্র টিস্যু দাশ (৪৫) ও একই এলাকার মৃত স্বপন দাশের পুত্র বিসু দাশ (৩০)। বুধবার (২৬ মে) সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভুক্তভোগীর পিতা জানায়, তারা ঈদের ছুটিতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে আসেন। ধর্মীয় অনুষ্ঠান থাকায় ছুটি শেষে বাক প্রতিবন্ধী মেয়েকে বোনের সাথে গ্রামে রেখে শহরে চলে যান। সোমবার (২৪ মে) রাতে গীতা পাঠের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল ভুক্তভোগী। এ সময় অভিযুক্ত টিস্যু দাশ ও বিসু দাশ ভুক্তভোগীকে মুখ চেপে ধরে জোরপ‚র্বক বাড়ির অদূরে খড়ের স্তুপের আড়ালে নিয়ে যায়। তারা সেখানে জোরপ‚র্বক মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মঙ্গলবার ভুক্তভোগীর পিতার অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। ধর্ষণের অভিযোগে উক্ত দুই জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top