shomoynew_wp969 পরকীয়াকালে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেফতার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পরকীয়াকালে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেফতার


প্রকাশিত:
২৬ মে ২০২১ ১১:১০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পরকীয়াকালে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে মো. রাশেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ মে) রাতে সদর উপজেলার মান্দারীবাজার থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদ সদর উপজেলার কুশাখালী গ্রামের আবু তাহেরের ছেলে। রাশেদ ওই গৃহবধূর সম্পর্কে দেবর হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সামনে এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী। তিনি গত দুই বছর ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিয়মিত গোপনে মেলামেশা করত। এতে রাশেদ বিভিন্ন সময় তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে।

এদিকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ওই নারী থেকে টাকা দাবি করে। এতে ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু আত্মহত্যা না করে তিনি ঘটনাটি র‌্যাবকে অবহিত করেন।অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার মান্দারীবাজার থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অশ্লীল ছবি ও ভিডিওসংবলিত একটি মোবাইল, একটি মেমোরি কার্ড ও দুটি ছবি উদ্ধার করা হয়। এজাহার দায়ের করে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top