shomoynew_wp969 হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪ ০৯:১৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১

ছবি- সংগৃহীত

হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শিবচর থানা পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাইকোর্টের একটি রায়ের কপি নিয়ে জালিয়াতি করার অভিযোগে করা মামলায় শিবচর থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানায় ২০২৪ সালের ১৫ এপ্রিল মামলাটি করা হয়।

রুহুল আসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মুন্সী বদর উদ্দিন আহমেদের ছেলে। তিনি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাইকোর্টের একটি রায় জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top