shomoynew_wp969 সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রূপগঞ্জের আগুন নিয়ন্ত্রণে | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রূপগঞ্জের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪ ০০:৫৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২

ছবি-সংগৃহীত

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এনেছে । তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে। পরে সকাল সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার ও উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরার ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা দ্রুতই আশপাশে ছড়িয়ে যায়। কাঁচাবাজার হলেও এখানে ফার্মেসি, মুদি দোকান, গাড়ির পার্টস এমনকি কেমিকেল দোকানও রয়েছে। আগুনের খবর পেয়ে সড়কের সঙ্গের দোকানিরা মালামাল বের করতে পারলেও ভেতরের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, পুড়ে যাওয়া মার্কেটে এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। আমরা আগেই অনুমান করে কিছু বলতে পারছি না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top