shomoynew_wp969 কেন্দ্রের সব পরীক্ষার্থীই ভুয়া, সচিবসহ আটক ৫৮ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কেন্দ্রের সব পরীক্ষার্থীই ভুয়া, সচিবসহ আটক ৫৮


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৪৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪

ফাইল ছবি

এবারের দাখিল পরীক্ষায় ভয়াবহ প্রক্সির ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রের ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই ভুয়া শনাক্ত হয়েছে। কেন্দ্র সচিবসহ ৫৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নজিরবিহীন এই প্রক্সিকাণ্ড ঘটেছে নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্তে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, এর আগে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থীরা। আজ পরীক্ষা দিতে এসে তারা ধরা পড়ে।

গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসা বোর্ডের অধীনে শুরু হয়েছে এবারের দাখিল পরীক্ষা। এতে অংশ নিচ্ছে দুই লাখ ৯০ হাজার ৯৪০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ ও ছাত্রী ৩১ হাজার ৫৩২।

দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। ১৬-৩০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top