shomoynew_wp969 বাসচাপায় প্রাণ গেল মা‌-ছেলের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বাসচাপায় প্রাণ গেল মা‌-ছেলের


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ছেলে নিহত হন। এসময় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top