shomoynew_wp969 মাদারীপুরে ২ ভ্যানচালককে কুপিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাদারীপুরে ২ ভ্যানচালককে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২৪ মে ২০২১ ০৯:১৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৪

প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলায় পৃথক ঘটনায় দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- আবদুস সালাম (৫৫) ও মোতাহার দর্জি (৫০)।

রোববার (২৩ মে) রাত ৯টার দিকে উপজেলার উত্তর সীমান্তের হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছে ও সোমবার (২৪ মে) সকালে রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামে এ দুই খুনের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার উত্তর সীমান্তে উত্তর হোসেনপুর গ্রামের চান্দেরবাজার ব্রিজের কাছে ভ্যানচালক আবদুস সালামকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগের দুটি হত্যাকাণ্ডের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান এলাকাবাসী।

অন্যদিকে ভ্যানচালক মোতাহার দর্জি রোববার রাতে এশার নামাজ পড়তে কাছের মসজিদে যায়। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে রাজৈর-কোটালীপাড়া সড়কের মজুমদারকান্দি গ্রামে একটি পাটক্ষেতে মোতাহার দর্জির লাশ পাওয়া যায়। মোতাহারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

রাজৈর ওসি শেখ সাদিক জানান, নিহতের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে জোর প্রচেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চান্দেরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top