shomoynew_wp969 ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিখোঁজ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিখোঁজ


প্রকাশিত:
২৪ মে ২০২১ ০৬:৪১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি খেয়া নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৪ মে) রাতে উপজেলার পূর্ব চান্দেরচর গ্রাম এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম বিদ্যুৎ মাঝি (৩৭)। তিনি শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের হাসাড়া গ্রামের প্রয়াত রিয়াজউদ্দিন মাঝির ছেলে।

আহত মো. মামুন শেখ উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী ইসলামবাগের আওলাদ শেখের ছেলে। তাকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ বিদ্যুতের স্বজনরা জানান, ধলেশ্বরী নদীরঘাট দিয়ে রাত ৮টার দিকে অপর প্রান্তে যাওয়ার জন্য ছোট্ট খেয়া নৌকায় ওঠেন বিদ্যুৎ ও মামুন। নদীর মাঝে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

এতে নৌকার মাঝি ও মামুন তীরে উঠতে পারলেও বিদ্যুৎ সাঁতার না জানার কারণে নদীতে ডুবে নিখোঁজ হন।

ঘটনাস্থল থেকে সিরাজদিখান থানার এসআই মামুন জানান, অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ বিদ্যুৎ মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। আজ সোমবার ভোর থেকে ফের তার সন্ধানে অভিযান শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top