shomoynew_wp969 নেত্রকোনায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৪ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নেত্রকোনায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৪


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৩১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫

সংগৃহীত ছবি

নেত্রকোনা সদরের একটি গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কেগাতী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— ফুদুলিয়া গ্রামের মো. মজনু (৫০), বাশাটী গ্রামের মো. মানিক মিয়া (৩৫), আগুনহাটি গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও চন্দ্রকোনা গ্রামের মো. শাহেব আলী (৪০)।

পুলিশ জানায়, উপজেলার চন্দ্রকোনা গ্রামের একটি বাড়িতে জুয়ার আসর বসেছে। এমন গোপন খবরে নেত্রকোনা মডেল থানার এসআই আবু হানিফার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। সেখানে জুয়াখেলারত অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আবুল কালাম বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top