shomoynew_wp969 বিয়ের একদিন পরেই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বিয়ের একদিন পরেই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:২০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫

ফাইল ছবি

পটুয়াখালীর মহিপুরে বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়।

গতকাল সোমবার কনের বাড়িতে বৌভাত শেষে নতুন বধূকে ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। রাতে ওমর ও তার স্ত্রী একসঙ্গে ঘুমায়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওমর আলীর স্ত্রী রুকাইয়া জানান, ভোররাতে আমরা দু’জনে একসঙ্গে ওজু করতে নামি। ওজু করা হলে আমাকে আমার স্বামী ঘরে পাঠিয়ে দেয়। এর আগেই আমার শ্বশুর মসজিদে নামাজে চলে যায়। আমি ঘরে আসার পর শুধু একটা বমির শব্দ শুনতে পাই। আমি আমার স্বামী হত্যাকারীর বিচার চাই।

ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী জানান, আমি ভোররাতে নামাজ পড়তে মসজিদে চলে যাই। তখন কেউ ঘুম থেকে উঠেনি। আমার ছেলে মসজিদে যায়নি। এই এলাকায় আমাদের কোনো শত্রুও নেই। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে সেটা বলতে পারছি না। আমার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top