shomoynew_wp969 মায়ের সঙ্গে পরকীয়ার জেরে চাচাকে কুপিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মায়ের সঙ্গে পরকীয়ার জেরে চাচাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

ছবি-সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের কারণে চাচা লাল্টু মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে ২ ভাতিজা।

বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাল্টু মোল্লা (৩৬) ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে।

হত্যাকারী আসাদ ও মিরাজ একই গ্রামের লকাই মোল্লার ছেলে। লকাই ও লাল্টু আপন চাচাতো ভাই।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে তার প্রতিবেশি ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো জানান, নিহত লাল্টু মোল্লা গত বছর পরকীয়া প্রেমের জেরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এনিয়ে একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জেরে নিহত লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার দুপুরে মিম আসাদ ও মিরাজ নামের আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করে।

১২ নং নিত্যনন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, লাল্টু লকাইয়ের আপন চাচাতো ভাই। লকাই ইটালী প্রবাসী। তার দুটি ছেলে। লাল্টু প্রবাসী লকাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া করে বিবাহ করে। পরে পারিবারিক চাপে তাদের ডিভোর্স হয়। লকাই তার স্ত্রীকে মেনে নিয়ে আবারো বিবাহের জন্য সম্মতি দেয়। কিন্তু লকাইয়ের দুই ছেলে বিষয়টি মেনে নিতে পারেনি। একারণে দুই ভাই মিলে লাল্টুকে হত্যা করেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া প্রেমের কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top