shomoynew_wp969 দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ, ছাত্রলীগ নেতার সহকারী গ্রেপ্তার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ, ছাত্রলীগ নেতার সহকারী গ্রেপ্তার


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪ ০৫:১৪

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৪ ০৫:৪৯

গ্রেপ্তার মেহেদী হাসান

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মেহেদী হাসানকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৬।

গ্রেপ্তার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার সেখ মাসুম হকের ছেলে। তিনি একই মামলায় গ্রেপ্তার ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারের সহকারী।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেল আরোহী দুই তরুণ ও দুই তরুণীকে আটকে মারধর, নগদ টাকা ছিনতাই এবং দুই তরুণীকে ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও তার সহযোগী মেহেদী হাসান। পরদিন রোববার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীর বাড়ি থেকে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে। পরে এদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন। ওইদিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। সোমবার বিকেলে শাকিলকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলায় পালাতক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগতপ্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top