shomoynew_wp969 কমেছে তাপমাত্রা, যেসব জায়গায় হতে পারে বৃষ্টি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কমেছে তাপমাত্রা, যেসব জায়গায় হতে পারে বৃষ্টি


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪ ০০:৫২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯

ফাইল ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরো কমেছে, পরিবর্তন হয়েছে এলাকা। কুয়াশার দাপটের কারণে দিনের বেলা ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ ভালোই। এই অবস্থার মধ্যে তিন বিভাগে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। যা মঙ্গলবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীমঙ্গলের তাপমাত্রা আজ আরেকটু কমে নেমেছে ৯.৬ ডিগ্রিতে।

রাজধানী ঢাকার তাপমাত্রাও আজ গতকালের তুলনায় কমেছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ঈশ্বরদী (৯.৮), সীতাকুণ্ড (৯.৫), চুয়াডাঙ্গা (৯.৮), বরিশালের (৯.৭) তাপমাত্রা।

ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top