shomoynew_wp969 এগিয়ে ব্যারিস্টার সুমন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


এগিয়ে ব্যারিস্টার সুমন


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪ ০৮:২৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩

ছবি-সংগৃহীত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। প্রাথমিক কয়েকটি কেন্দ্রের ফলাফলে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৭ কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রে ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১০ হাজার ৭২৩ ভোট। নিকটতম প্রার্থী নৌকার মাহবুব আলী পেয়েছেন এক হাজার ৮০৬।

এই আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে পাঁচ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ৪২৩ জন।

এই আসনে মোট প্রার্থী আটজন। অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্যজোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সুমন ইতোমধ্যে নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় এসেছেন। তিনি এবার নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েও পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন।

চা শ্রমিক অধ্যুষিত এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে থাকে। এবার নৌকাকে হারিয়ে ব্যারিস্টার সুমন বিজয়ী হলে সেটা হবে স্মরণকালের রেকর্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top