shomoynew_wp969 নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪ ০১:১৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২

ছবি-সংগৃহীত

নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইলের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটপ্রদান করেন তিনি।

ভোট দেওয়া শেষে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছে খুব ভালো লাগছে। আশা করছি ইনশাআল্লাহ ভালোভাবে শেষ হবে। সবাই যার যার মতো ভোটটা দিয়ে যাবে। তিনি জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আশা করছি এভাবেই শেষ হবে। আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্পূর্তভাবে আসছে। ভালো লাগছে আমাদের এখানে নারী, পুরুষ, মুরব্বিরা সবাই আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও আসছেন। তারাও ৮টা থেকে ভোটে অংশগ্রহণ করছেন। যারা এখোনো আসেনি তারা হয়ত ১ থেকে ২টার মধ্যে চলে আসবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

মাশরাফির আসনে রয়েছেন আরও ৬ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top