shomoynew_wp969 ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ধামরাইয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪ ০১:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মিছিল করার সময় পুলিশ গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। আটক করা হয়েছে তিনজনকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালামপুর এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করার চেষ্টা করলে দলটির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছোড়া হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top