shomoynew_wp969 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝরল ৩ প্রাণ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝরল ৩ প্রাণ


প্রকাশিত:
১৭ মে ২০২১ ০৬:৩০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগুনবোঝাই একটি পিকআপ ভ্যানে অন্য একটি গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পিকআপের চালক।

নিহতরা হলেন আমিনুল ইসলাম (৩৬), তাঁর বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা।

গতকাল রবিবার (১৬ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পিকআপকে ধাক্কা দেয়া গাড়িটির এখনও কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়ার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে।

ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, 'বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top