shomoynew_wp969 দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩ ২২:৫১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২০

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল স্বাভাবিক হবার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন। তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top