shomoynew_wp969 বগুড়ায় নিজ ঘরে বৃদ্ধা খুন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বগুড়ায় নিজ ঘরে বৃদ্ধা খুন


প্রকাশিত:
১২ মে ২০২১ ১১:০৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩

ছবি: সংগৃহীত

বগুড়ায় আছিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধাকে নিজ ঘরে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মে) রাতে বগুড়া সদরের শেখের কোলা গ্রামে নিজ ঘরে তিনি খুন হন। আছিয়া বেওয়া শেখেরকোলা গ্রামের মৃত রমজান ফকিরের স্ত্রী।

জানা গেছে, আছিয়া বেওয়ার স্বামী ও ছেলে মারা যাওয়ার পর তিনি ছেলের স্ত্রী নাজিরাকে সাথে নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার ইফতারের পর নাজিরা প্রতিবেশী হারুনের বাড়িতে কাজ করতে যায়। রাত সাড়ে ১০টার দিকে কাজ থেকে বাড়ি ফিরে শাশুড়িকে ডাকলেও কোন সাড়া পায় না। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে বিছানায় শাশুড়ির মরদেহ দেখতে পান।

শেখেরকোলা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, আছিয়া ও তার ছেলের স্ত্রী এক বাড়িতে বসবাস করতো। কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ জেলা গোয়েন্দার অনেকগুলো টিম কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top