shomoynew_wp969 মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না তানিশার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না তানিশার


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ০২:০৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২

ফাইল ছবি

ভোলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় তানিশা (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের গুপ্তমুন্সী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তানিশা সদর উপজেলা ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আব্দুল খালেক মুন্সির মেয়ে এবং কারিমিয়া কেরাতুল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি জানান, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে। তারা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top