shomoynew_wp969 বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি মেম্বার নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি মেম্বার নিহত


প্রকাশিত:
১১ মে ২০২১ ০৯:৪৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের সদস্য।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তৌহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে বাগানে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে মারা যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার বোমা তৈরি করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়।

লিটন মেম্বার ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top