shomoynew_wp969 এক বাঘাইড়ের দাম ২৮ হাজার ৬০০ টাকা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


এক বাঘাইড়ের দাম ২৮ হাজার ৬০০ টাকা


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২

ছবি সংগৃহিত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ছে ২৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। আজ শনিবার সকালে আক্কাস আলীর জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট আড়তে উন্মুক্ত নিলামে ১ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ সম্রাট।

জেলে আক্কাস আলী বলেন, সকালে পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি বিক্রি করতে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top