shomoynew_wp969 ‘বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেব আওয়ামী লীগ’ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


‘বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেব আওয়ামী লীগ’


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১

ছবি সংগৃহিত

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মানুষকে হত্যা করে, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করে, সংবিধানকে না মেনে যা খুশি করবেন, দেশের জনগণ তা মেনে নেবে না। স্বাধীনতা বিরোধীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রস্তুত আছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশকে যারা আবারও পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, সেই কুচক্রী মহলের আশা কোনো দিনও পূরণ হবে না।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউসিবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভুঁইয়া, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব (বিটিভি) রেজাউল করিম সিদ্দিক ও ব্যাংকের লালমনিরহাটের হাতিবান্ধা শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top