shomoynew_wp969 আপত্তিকর ভিডিও ফাঁস, স্কুলশিক্ষক বরখাস্ত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


আপত্তিকর ভিডিও ফাঁস, স্কুলশিক্ষক বরখাস্ত


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১

 ফাইল ছবি

গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের এক স্কুলশিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই শিক্ষকের নাম জগদীশ মজুমদার। তিনি সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

জানা গেছে, সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারের পাশে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছেন টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়র সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ মজুমদার। সেখানে ছাত্রদের একটি আবাসিক হোস্টেলও খুলেছেন তিনি।

সম্প্রতি হোস্টেলর পাশে টিনশেডের একটি ঘরে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। সেই মুহূর্তের একাধিক ভিডিও গতকাল বুধবার সকালে এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই শিক্ষককে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ভিডিও ছড়িয়ে পড়ার পর স্কুল থেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাটিকেলবাড়ি বাজারের ব্যবসায়ী মনোজ কুমার বলেন, শিক্ষক জগদীশ মজুমদারের বাড়ি মুকসুদপুর। তিনি চাকরি পাওয়ার পর থেকে এখানে বাড়ি করে বসবাস করে আসছেন। তার স্ত্রী, সন্তান সবাই বাইরে থাকেন। তার বাড়িতে তিনি স্কুলের ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল খুলেছেন।

সেখানে অনেক শিক্ষার্থী থেকে পড়ালেখা করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অনেক দিন যাবৎ এমন গুঞ্জন ছিল। তিনি তার বাড়িতে নারীদের এনে অবৈধ সম্পর্ক করেন। গতকাল বুধবার এমন কয়েকটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে আমরাও হতাশ। তিনি একজন শিক্ষক হয়ে এমন কর্মকাণ্ড করবেন তা কেউ ভাবতে পারছি না। এটা তার নৈতিক স্খলন।

এ বিষয়ে জানতে চাইলে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে এসেছে। আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। ওই শিক্ষককে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি এ বিষয়ে খোঁজ নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। এছাড়াও ঘটনায় তদন্তে পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। ইতোমধ্যে তাকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়েও তার কোনো সাড়া মেলেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top