shomoynew_wp969 কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩

ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসার শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে করিমগঞ্জ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাশেম (৩৩) ও তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে সম্রাট মিয়া (৩৮)। এর মধ্যে হাফিজুর রহমান হাশেম চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক। আর সম্রাট মিয়া মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top