shomoynew_wp969 নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত:
৪ মে ২০২১ ০৯:১২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০৪ মে) সকাল ও সোমবার রাতে পৃথকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও আব্দুর রহিমের ছেলে নূর নবী (১৬) এবং সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে মো. শাহীন (৩৫)। আহত আলাউদ্দিন (২১) একই গ্রামের আলী আক্কাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যবসায়ী শাহীন দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে শাহীন নিহত হন।

অপরদিকে, সোমবার রাতে বাড়িতে নির্মাণ কাজের জন্য ভ্যান গাড়ী করে বালু নিচ্ছিলেন আকাশ, নূর নবী ও আলাউদ্দিন। রাত সাড়ে ১২টার দিকে চৌরাস্তা-মাইজদী সড়কের একলাশপুর এলাকায় দিয়ে সড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আকাশ, নূর নবী ও আলাউদ্দিন আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। নূর নবীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে রাতে মারা যান তিনি।

অপর আহত আলাউদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top