shomoynew_wp969 পাওনা ২০ টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


পাওনা ২০ টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৩ ১৬:৩২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩

 ফাইল ছবি

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় দোকানের পাওনা টাকা চাওয়ায় মোশারফ হোসেন (৪০) নামে এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চকধুলু নারায়নপুর গ্রামের মোশারফের দোকানে খরচ করতে আসেন নুরনবী। এ সময় দোকানি মোশারফ হোসেন তার দোকানের পূর্বের ২০ টাকা বাকি পরিশোধ করতে বলেন নুরনবীকে। এর জেরে নুরনবীর সঙ্গে মোশারফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরনবী রড দিয়ে মোশারফের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top