shomoynew_wp969 রাস্তায় পড়ে থাকা বিস্ফোরকে কবজি উড়ে গেল যুবকের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রাস্তায় পড়ে থাকা বিস্ফোরকে কবজি উড়ে গেল যুবকের


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৩ ১৩:১৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

 ফাইল ছবি

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে মো.সুমন (২৪) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের কবজি উড়ে গেছে। রোববার (২০ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

আহত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি হরিহরপুর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। তিনি একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বাক প্রতিবন্ধী যুবক ভবঘুরে চলাফেরা করেন। এছাড়া তার ছোটখাটো চুরির অভ্যাসও রয়েছে। রাস্তাঘাটে পড়ে থাকা বিভিন্ন জিনিস সংগ্রহ করা অভ্যাস তার। অভ্যাসের কারণে পরিত্যক্ত বোমাটি পেয়ে কৌতূহলবশত নড়াচড়া করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত সুমনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে জন্মগত বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সে কোনো কাজকর্ম করে না। শুধু ঘুরে বেড়াই। আজ সকালে সে বাড়ি থেকে বের হয়ে রেলস্টেশনের দিকে যায়। পরে দুপুরে স্থানীয়দের কাছে খবর পাই সে বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বোমা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top