shomoynew_wp969 কুমিল্লায় ২০ দিনে ৬২ জনের জীবন কেড়ে নিল করোনা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কুমিল্লায় ২০ দিনে ৬২ জনের জীবন কেড়ে নিল করোনা


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ০৯:০১

আপডেট:
২১ এপ্রিল ২০২১ ০৯:৩২

ছবি: সংগৃহীত

২০ দিনে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় ১০ জন নারীসহ মৃত্যু হয়েছে ৬২ জনের। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ জন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা জেলার অন্যান্য স্থানের চেয়ে সিটি করপোরেশন এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেশি। গত ২০ দিনে সিটি করপোরেশন এলাকায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এ সময়ে আক্রান্ত প্রায় এক হাজার ৬০০ জন। এর মধ্যে সিটি করপোরেশনে প্রায় ৯০০ জন আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ জন মহিলাসহ ৪ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন, বুড়িচং একজন এবং চৌদ্দগ্রামে একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মোট মৃত্যু ৩৫০ জন। একদিনে সুস্থ ৪৮ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার ৩০ জন, বুড়িচং ৭ জন এবং বরুড়া উপজেলার ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৯ হাজার ২০০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় এ সময়ে জেলায় ৪৫৩ জনের করোনার নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৬ জন। আক্রান্তের হার ২১ দশমিক ২ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশনে ৭২ জন, চৌদ্দগ্রাম একজন, বুড়িচং একজন, লাকসাম ২ জন, চান্দিনা ৬ জন, বরুড়া ৩ জন, আদর্শ সদর ৫ জন, নাঙ্গলকোট ৫ জন এবং সদর দক্ষিণ উপজেলায় একজন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৪৪০ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৪৯ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৪ হাজার ৯৪০ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ১৯০ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে একজন।

একদিনে করোনা প্রতিষেধক টিকা প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৩১৩ জন এবং মহিলা ১৬৩ জন। একই সময়ে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৭ হাজার ৬২৪জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৭৬৭ জন এবং মহিলা ২ হাজার ৮৫৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top