shomoynew_wp969 নকলে সহযোগিতা করায় শিক্ষককে জরিমানা, পরীক্ষার্থী বহিষ্কার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নকলে সহযোগিতা করায় শিক্ষককে জরিমানা, পরীক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত:
২ মে ২০২৩ ১১:৩২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১১

 ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করায় এ কে আজাদ নামে এক মাদরাসা শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) আরবি প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে তাকে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।

পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা ও দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই কেন্দ্রে দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন নকল করায় তিনজনকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম জানান, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে এক শিক্ষককে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top