shomoynew_wp969 শ্বশুরবাড়িতে অস্ত্র রেখে ডাকাতি করতেন জামাই, অবশেষে ধরা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শ্বশুরবাড়িতে অস্ত্র রেখে ডাকাতি করতেন জামাই, অবশেষে ধরা


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৩ ০৭:০৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬

ছবি সংগৃহিত

নোয়াখালীর জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (২৯) নামের ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেওয়া তথ্য অনুযায়ী তার শ্বশুরবাড়ির বসতঘর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাইপগানটি জব্দ করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) রাতে জেলা শহরের সার্কিট হাউজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. নিজাম উদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামের আব্দুর রহমান হাজী বাড়ির শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের আলী মিয়ার বাড়িতে থাকেন।

পুলিশ জানায়, আসামি নিজাম উদ্দিন শ্বশুরবাড়িতেই থাকেন। সে সংঘবদ্ধ ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। জব্দকৃত অস্ত্র দিয়ে সুধারাম ও বেগমগঞ্জ থানাসহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াত।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামির দেওয়া তথ্য মতে খাটের নিচ থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর মোড়ানো অবস্থায় একটি দেশীয় লোহার তৈরি পাইপগান জব্দ করা হয়। সে শ্বশুরবাড়িতে অস্ত্র লুকিয়ে রাখত আর ডাকাতি করত। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top