shomoynew_wp969 ৭ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৭ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ১১:২২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬

ছবি সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম লাদেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ও বিজিবি। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।

র‍্যাব অধিনায়ক জানান, সীমান্তে ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন। এর আগে র‍্যাব তিনবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি। বুধবার মধ্য রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় তার বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র‍্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‍্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top