shomoynew_wp969 নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২১ ০৭:৩৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি: সংগৃহীত

হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।‌

রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়েত ইসলামি সদস্য মো. জনিকেও গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেফতার সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার হওয়া তিনজনই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সারা দেশে হেফাজত ইসলামের ঢাকা হরতালে নামে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালায়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে আটটি মামলা দায়ের করা হয়। এ আট মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top