shomoynew_wp969 এতিম ও দুস্থরা পেল ৮ হাজার কেজি ইলিশ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এতিম ও দুস্থরা পেল ৮ হাজার কেজি ইলিশ


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৩ ১২:২৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪

ছবি সংগৃহিত

চাঁদপুরে আট হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে উত্তর মতলব থানাধীন বাহাদুরপুর ও বোড়চর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি ইঞ্জিনচালিত বোট তল্লাশি করে আট হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top