shomoynew_wp969 লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২১ ১১:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার ভাট্টা ইউনিয়নের জাফর নগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে নিহত নারীর কথিত প্রেমিক রাসেল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত রাসেল নিহত হন। নিহত নারী ওই গ্রামের একজন কাতার প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী নাসরিন সুলতানা, অপর নিহত যুবক রাসেল একই গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামীর কাতার থাকায় নাসরিনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির সিদ্দিক উল্লাহর ছেলে রাসেলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই সম্পর্ক বিচ্ছিন্ন করে নারী। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ঘটনার দিন নাসরিনের স্বামীর বাড়িতে হামলা চালায় রাসেল। এসময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতসহ পিটিয়ে গুরুত্বর আহত করে রাসেল। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে (রাসেল) স্থানীয় জনতা পিটুনি দিয়ে গুরুত্বর আহত করেন। পরে তাদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ছেলে নাইমুর জানান, ওই ছেলেটা আসছে বলে ঘুম থেকে জাগায় মা। সাথে আনোয়ার মোল্লা থাকায় ঘরের দরজা খুলে দেয়া হয়। এসময় এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মাথায় আঘাত করে মাকে হত্যা করা হয়।

এদিকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার ও থানার ওসিসহ পুলিশের বিশেষ দল।

এসময় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে এক নারীকে হত্যার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হয়। নিহতদের মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top