shomoynew_wp969 ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ০৭:০৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৫

ছবি সংগৃহিত

'বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে।

জনগণ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। এজন্য আগামী সংসদ নির্বাচনে তাকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।'

শনিবার (১১ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত কর্মী সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন এসব কথা বলেন। উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আভিরখিল ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এছাড়া সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাশেম আহম্মেদ রুপমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। বেলায়েত হোসেন বেলাল সম্মেলনটি উদ্বোধন করেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ ও বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ জামান রিপন, সেচ্ছাসেবক লীগ নেতা মেহদী হাসান জসিম, মুক্তার শাহ্, মোনায়েম হোসেন ও মাহবুবুর রহমান জনি প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top